মরসুমের তৃতীয় এবং বছরের প্রথম ডার্বি ছিল শুক্ররবার রাতে । তা ঘিরে উত্তেজনাও ছিল তুঙ্গে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হয় বছরের প্রথম ডার্বি । কলিঙ্গ সুপার কাপে একই গ্রুপে দুই ঐতিহ্যশালী দল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। এ মরসুমে ডুরান্ড কাপে দুটো ডার্বি হয়েছিল। ডুরান্ডে গ্রুপ পর্বের ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। টানা আটটি ডার্বি হারের পর অবশেষে জয়ের স্বাদ পেয়েছিল লাল-হলুদ শিবির। ডুরান্ড ফাইনালেও মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। বদলা নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ মেরুন। তবে এবার ইস্টবেঙ্গলের বদলার পালা। মরসুমে তিনটির মধ্যে দুটো ডার্বি জিতল ইস্টবেঙ্গল। মোহনবাগানকে ৩-১ ব্যবধানে হারিয়ে কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল। ডার্বিতে জোড়া গোল লাল-হলুদ
সুপার কাপের ডার্বিতে বাজিমাত ইস্টবেঙ্গলের। মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-১ গোলে হারিয়ে পৌঁছে গেল সেমিফাইনালে। জোড়া গোল ক্লেটন সিলভার। এগিয়ে গিয়েও শেষ রক্ষা করতে ব্যর্থ সবুজ মেরুন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

