আগামীকাল সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন উৎসবের রূপ নেবে পুরুলিয়ার গোশালা হনুমান মন্দির প্রাঙ্গন । জানা যাচ্ছে, সেদিন পুরুলিয়ার এই মন্দির প্রাঙ্গনে জ্বালানো হবে এক লক্ষ প্রদীপ । একই সঙ্গে আয়োজিত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা । ভক্তদের মিষ্টিমুখ করানোর জন্য গাওয়া ঘি দিয়ে তৈরি করা হচ্ছে ৫৫১ কেজি লাড্ডু । সোমবারের উৎসবের জন্য পুরুলিয়াতে তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি ।

অযোধ্যায় রাম মন্দির এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন উৎসবের রূপ নিতে চলেছে পুরুলিয়া শহর । স্থানীয় বাসিন্দারা জানান, ওই দিন পুরুলিয়া শহরের গোশালা হনুমান মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে বিশেষ পুজো । সন্ধ্যে হতেই জ্বালানো হবে এক লক্ষ প্রদীপ ।

সেই প্রদীপের জোগান দিতে প্রদীপ তৈরির জন্য শেষ মুহূর্তে চূড়ান্ত ব্যস্ত কারিগরেরা । জোর কদমে চলছে প্রদীপ তৈরীর কাজ । প্রদীপ জ্বালানোর জন্য তৈরি করা হয়েছে বিশেষ ব্যারিকেড । কর্তৃপক্ষের দাবি ওইদিন হাজার হাজার ভক্ত সমাগম হবে এই মন্দির প্রাঙ্গনে ।
উৎসব উপলক্ষে সকলকেই মিষ্টিমুখ করানো হবে । সোমবারের জন্য গাওয়া ঘি দিয়ে তৈরি করা হচ্ছে ৫৫১ কেজি লাড্ডু । আজ থেকেই লাড্ডু তৈরির জন্য ব্যস্ত কারিগরেরা । দীর্ঘ পাঁচশো বছর পর অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে । তার জন্যই এই উৎসবের আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

