নিউজটাইম ওয়েবডেস্ক : সাংসদের দায়িত্ব সামলানোর পাশাপাশি অভিনয়তেও সমান ভাবে সময় দিচ্ছেন মিমি চক্রবর্তী। কিছুদিন আগেই শেষ করেছেন তাঁর আপকামিং বাংলা ছবি ‘ড্রাকুলা স্যার’-এর শ্যুটিং। শুরু করতে চলেছেন জিতের সঙ্গে ‘বাজি’র শ্যুটিংও। এরই মাঝে এবার কী বলিউডেও পা বাড়াচ্ছেন তারকা? প্রশ্ন উষ্কে দিয়েছে অভিনেত্রীর ভাইরাল করা বেশ কিছু ছবি।
সাংসদ হওয়ায় বিভিন্ন সমাজসেবামূলক কাজে প্রায়শই দেখা যাচ্ছে সাংসদ অভিনেত্রীকে। সম্প্রতি কোলকাতা পুলিশ আয়োজিত ‘তেজস্বিনী’র একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিমি। সেখানে অনুষ্ঠানের অন্যান্য অতিথি অভিষেক বচ্চন, সুজয় সরকার ও চিত্রাঙ্গদার সঙ্গে এক ফ্রেমে বন্দি হয়েছেন টলি তারকা।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

