নিউজটাইম ওয়েবডেস্ক : নাম ভূমিকায় না হলেও সৌকর্য ঘোষালের আগামী ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন কোয়েল মল্লিক। এবার তিনি স্বর্ণজা। পেশায় রেডিও জকি, আবার মা ও বটে। ট্রেলার মুক্তির আগে সদ্যজাতকে কোলে নিয়ে নিজের ছবি ভাইরাল করেছিলেন অভিনেত্রী। অন্যদিকে রিল থেকে বেরিয়ে রিয়্যাল লাইফে সত্যি প্রথমবার মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন মিতিন মাসি। ফলে বেশ খুশি তাঁর অনুরাগীরা।
সম্প্রতি পর্দায় নিজের এই নয়া অবতারকে যে চুটিয়ে উপভোগ করছেন কোয়েল, সেই আনন্দ ধরা পড়ল অভিনেত্রীর পোস্ট করা ছবিটিতেই। ১০ এপ্রিল মুক্তি পেতে চলেছে সৌকর্য-কোয়েল জুটির প্রথম ছবি ‘রক্তরহস্য’। সাইকোলজিক্যাল থ্রিলারের ট্রেলার ইতিমধ্যেই বাড়িয়েছে উত্তেজনার পারদ। এখন তাই অপেক্ষা বড়ো পর্দায় স্বর্ণজার জার্নি দেখার।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

