নদিয়ার প্রাথমিক বিদ্যালয়ে ‘ডিজিটাল অ্যাটেনডেন্স’!

নদিয়া জেলায় প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য এবার চালু হল ডিজিটাল অ্যাটেনডেন্স ! জেলায় প্রথম এই উদ্যোগ নিল মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় । এই ক্ষেত্রে যন্ত্রে হাজিরা দিতেই পড়ুয়াদের অভিভাবকদের কাছেও পৌঁছে যাবে একটি মোবাইল বার্তা । ফলে নিশ্চিন্ত থাকতে পারবেন তাঁরাও ।

ধীরে ধীরে রাজ্যের বেশ কিছু সরকারি এবং বেসরকারি স্কুলগুলিও চালু করছে পড়ুয়াদের জন্য ডিজিটাল অ্যাটেনডেন্স পরিষেবা । এবার নদিয়া জেলায় সর্বপ্রথম মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় চালু করা হয় এই পরিষেবা । শুক্রবার এই ডিজিটাল পরিষেবার প্রথম উদ্বোধন করেন কৃষ্ণনগর সদর মহকুমা শাসক ।

স্কুল প্রাঙ্গণে ঢুকলেই দেখা যাবে একটি ইলেকট্রনিক্স বস্তু লাগানো রয়েছে । পড়ুয়াদের প্রত্যেককেই দেওয়া হয়েছে একটি করে ডিজিটাল আইডেন্টিটি কার্ড যার মধ্যে লাগানো রয়েছে একটি আধুনিক বৈদ্যুতিক যন্ত্র । স্কুল প্রাঙ্গনে প্রবেশ করা মাত্রই ও বেরনোর আগে সেই কার্ডটি স্কুলে লাগানো ওই বৈদ্যুতিক যন্ত্রের ছোঁয়ালে ওই পড়ুয়ার অভিভাবকদের মোবাইলে সরাসরি পৌঁছে যাবে স্কুলে ওই পড়ুয়ার প্রবেশ এবং বাহিরের সম্পূর্ণ সময়সূচীর তথ্য । আর এর ফলে অনেকটাই চিন্তামুক্ত হতে পারবেন অভিভাবকরা ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরন শেখ জানান, বর্তমানে স্কুলে ১৮৮ জন ছাত্রছাত্রী সহ ৬ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন । ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই তাঁরা এই পরিষেবা চালু করেছেন বলে জানা যায় । এতে যেমন ছাত্র-ছাত্রীদের হাজিরা নথিভুক্ত হবে ঠিক তেমনি ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হারও বৃদ্ধি পাবে । যে সমস্ত ছাত্র ছাত্রী বিদ্যালয়ে অনুপস্থিত থাকবে তাদের অভিভাবকদের মোবাইলে পৌঁছে যাবে এসএমএস অ্যালার্ট ! সব মিলিয়ে পড়ুয়াদের স্কুলে ঢোকা এবং বেরোনোর ওপর নজরদারি থাকবে অভিভাবকদেরও । তাই বিদ্যালয়ে এই ডিজিটাল হাজিরা পরিষেবা চালু হওয়ায় খুশি অভিভাবকেরাও।

এই ব্যবস্থা চালু হওয়াতে অনেকেরই বিশ্বাস স্কুলকে আরও আধুনিক করে তোলার পাশাপকাশি গ্রামের শিশুদের আরও স্কুলমুখি করে তোলা যাবে । এতে করে স্কুলের পড়ুয়ারা স্কুলে আসার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে বলে আশাবাদী অনেকেই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube