অবাক কাণ্ড! ষাটোর্ধ ব্যক্তি, এমনকি মৃত ব্যক্তিদেরও পাঠানো হল নিয়োগ পত্র!

অবসরের বয়স পার হওয়া হুগলীর ৬২ জন চাকরিপ্রার্থী, প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র হাতে পেলেন! জানা গিয়েছে আরও চারজনের নামে নিয়োগ পত্র দেওয়া হলেও তাঁদের মৃত্যু হয়েছে আগেই। সম্প্রতি হুগলীতে প্রাথমিক শিক্ষা সংসদের এই নিয়োগ পত্র নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।

এক চাকরি প্রাপকের দাবি “বামফ্রন্ট সরকারের আমলে আমরা প্রশিক্ষণ প্রাপ্ত ছিলাম। কিন্তু আমারা চাকরি পাইনি। পরে প্যানেল বাতিল হয়ে যায়। আমরা আদালতের দ্বারস্থ হয়েছিলাম । এখন শিক্ষা সংসদ থেকে নিয়োগ পত্র পেয়েছি। কী করে হল জানিনা।” তবে এই নিয়োগ পত্র নিয়ে অনেকেই উল্লিখিত স্কুলে গিয়ে খোঁজ নিয়েছেন। কেউ আবার সার্কেল অফিসে গিয়ে যোগাযোগ করেছেন । নিয়োগ পত্র পেয়েছেন পান্ডুয়ার দীনবন্ধু ভট্টাচার্য, অচিন্ত আদকের মত ব্যক্তিরা । ৭১ বছরের বৃদ্ধ অচিন্ত আদক বলেন, “ষাট বছরে তো অবসর হয় আর এই বয়সে কী করে চাকরি করব।”

বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, “মারা গেছে এমন লোককেও নিয়োগ পত্র দেওয়া হয়েছে । বাকিদের কারোরই চাকরির বয়স নেই। এমন একটা অকর্মণ্য সরকার চলছে যদের কাছে কোনো খবরই নেই কে মারা গেল কে জীবিত আছে।” হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন শিল্পা নন্দী এ বিষয়ে কিছু না বললেও হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, “আদালত যে রায় সেটাকে কার্যকর করা দায়িত্ব। সেই রায়কে কার্যকর করেছে দফতর।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube