রবিবার রাত ১২ টা ১৩ মিনিট থেকে মকর সংক্রান্তির পুন্যস্নানের সময় শুরু হয়েছে । কিন্তু রাতে সাগরে জোয়ার থাকার কারণে কাউকেই ওই সময়ে সমুদ্রে নামতে দেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে ।
সোমবার ভোর ৩ টে থেকে শুরু হয়েছে স্নান । আজ রাত ১২ টা পর্যন্ত চলবে পুন্য লগ্ন । স্নান শুরু হতেই গঙ্গাসাগরে নেমেছে মানুষের ঢল । মোক্ষ লাভের আশায় সাগরের জলে ডুব দিয়ে কপিল মুনির মন্দিরে পুজো দেবেন সকলে ।
দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মোক্ষ লাভের আশায় গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন লক্ষ লক্ষ মানুষ । এবারের গঙ্গাসাগর মেলায় পঁচাত্তর লক্ষের বেশি মানুষের সমাগম হয়েছে বলেই দাবি প্রশাসনের ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

