শনিবার দুপুর পর্যন্তই ৪৫ লক্ষের বেশি মানুষ গঙ্গাসাগরে এসে পৌঁছেছিলেন । গত ৮ই জানুয়ারি মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উদ্বোধনের পর থেকেই মেলায় নেমেছে মানুষের ঢল । মেগা কন্ট্রোল রুম থেকে চলছে গঙ্গাসাগর মেলার নজরদারি ।
মকর সংক্রান্তির পুণ্যলগ্ন যতই এগিয়ে আসছে ততই গঙ্গাসাগর মেলায় বাড়ছে পুণ্যার্থীদের ভিড় । পুণ্যার্থীদের সংখ্যা এবার ষাট লক্ষ ছাড়াতে পারে বলেই দাবি প্রশাসনের । আর এই বিপুল পরিমাণ জনসমাগম সামাল দিতে মেগা কন্ট্রোল রুম খুলেছে প্রশাসন । গঙ্গাসাগর মেলা অফিস লাগোয়া এলাকায় তৈরি হয়েছে এই মেগা কন্ট্রোল রুম।
সূত্রের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, কলকাতার বাবুঘাট থেকে শুরু করে গঙ্গাসাগর প্রাঙ্গন পর্যন্ত মোট ১১৫০ টি সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে নজরদারির জন্য । পাশাপাশি ১৬ টি ড্রোন ক্যামেরা দিয়েও চলছে নজরদারি । এই সব ক্যামেরার ছবি সবই এসে পৌঁছচ্ছে মেগা কন্ট্রোল রুমে । সেখানে উপস্থিত কর্মীরা সর্বদা নজরদারির মাধ্যমে গোটা এলাকার ভিড় নিয়ন্ত্রণ করছেন ।
অন্যদিকে যেখানে পুন্যার্থীদের ভিড় জমছে দ্রুত সেখান থেকে ভিড় কমানোর জন্য উদ্যোগ নিচ্ছে প্রশাসন । পাশাপাশি প্রতিটি ভেসেল, প্রতিটি বাস সহ অন্যান্য গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা বসানো হয়েছে বলে খবর । সেগুলিতেও নজরদারি চলছে এই মেগা কন্ট্রোল রুমের মাধ্যমে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

