শংকর আঢ্যর আরও এক সম্পত্তির হদিশ

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌর প্রধান শংকর আঢ্য। তার বিরুদ্ধে এবার পিডব্লিউডি এর জলা জমি ভরাট করে নির্মাণ করার অভিযোগ উঠল। যেখানে তিনি বিলাসবহুল হোটেল তৈরি করেছেন। আর সেই হোটেল তার পরিবারের সদস্যদের নামে ৯৯৯ বছরের জন্য লিজে দিয়েছেম বলে অভিযোগ তুললো বিজেপি এবং সিপিআইএম।

দাবি করা হচ্ছে, বনগাঁ থানার সামনে পিডব্লিউডি এর জায়গায় একটি দিঘী ছিল। যেখানে পৌর এলাকার বাসিন্দারা স্নান করতেন। শংকর আঢ্য বনগাঁ পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইছামতি নদী থেকে বালি তুলে সেই দিঘী ভরাট করেছেন এবং নির্মাণ করেছেন। যেখানে একটি বিলাস বহুল হোটেল, জিম সেন্টার ও সুইমিং পুল করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যে দাবি তোলা হয়েছে এই জমি পুনরায় আগের মত করে ফিরিয়ে দেওয়া হোক।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube