গণধোলাইয়ের শিকার হলেন তিন সাধু

উত্তরপ্রদেশ থেকে বাংলায় এসে বেধড়ক গণধোলাইয়ের শিকার হলেন তিন সাধু সহ তাঁদের এক রাঁধুনি ও গাড়ির চালক। ঘটনা গতকাল দুপুরের পর পুরুলিয়ার কাশিপুর থানার গৌরাঙ্গডি গ্রামে।

তিন নাবালিকাকে অপহরণ করে পালাচ্ছে ঐ সাধুর দল, এমনই গুজব ছড়িয়ে পড়তেই জনতার হাতে গণপিটুনি খায় তিন সাধু। ভাঙচুর করা হলো তাঁদের গাড়ি। পুলিশ সূত্রে জানা যায়, উত্তরপ্রদেশ থেকে গাড়ি ভাড়া করে গঙ্গাসাগর মেলায় যাচ্ছিলেন ওই তিন সাধু। সম্পর্কে তারা বাবা ও দুই ছেলে। তাদের সঙ্গে ছিলেন একজন গাড়ি চালক ও একজন রাঁধুনি। জানা যায় ওই সাধুরা রাস্তায় ভিক্ষে করছিলেন তখনই গুজবে উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হয়। চলতে থাকে তাঁদের উপর নির্মম প্রহার ও গাড়ি ভাঙচুর। পরে কাশিপুর থানার পুলিশ এসে তাঁদেরকে উদ্ধার করে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube