।। স্বর্ণালী মান্না ।।
বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করল শেখ হাসিনার আওয়ামী লিগ । আবারও প্রধানমন্ত্রীর আসনে দেখা যাবে বঙ্গবন্ধু তনয়াকে । বাংলাদেশের মোট আসন সংখ্যা ৩০০, তবে নির্বাচন হয়েছিল ২৯৮টি আসনে । একটি আসনে প্রার্থীর মৃত্যু হওয়ার কারণে ও অন্যটিতে সব মনোনয়ন বাতিল হয়ে যাওয়াতে দু’টি আসনে নির্বাচন হয়নি ।
সব দলকে পিছনে ফেলে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে যায় আওয়ামী লিগ । এবার পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন শেখ হাসিনা । জেলবন্দী খালেদা জিয়া-র বাংলাদেশ ন্যাশনাল পার্টি এই নির্বাচনে অংশগ্রহন করেনি । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, নির্বাচনে অংশগ্রহন করেছেন ৪০% ভোটার ।
২৯৮টি আসনের মধ্যে ২২২টি আসনে জয়লাভ করেছে আওয়ামী লিগ । এরশাদের জাতীয় পার্টি দখল করেছে ১১টি আসন । অন্যদিকে নির্দল প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছে বলে জানা যাচ্ছে । তবে মনে করা হচ্ছে নির্দলদের মধ্যে এমন অনেক প্রার্থীই আছেন যারা আওয়ামী লিগ ঘনিষ্ঠ । ফলে ৩০০টি আসনের মধ্যে শেখ হাসিনার দখল যথেষ্টই থাকবে বলে মনে করা হচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

