মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে শনিবার রায়গঞ্জে এসেছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। মোবাইল ফোন নিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে না যাওয়ার পরামর্শ দিল মধ্যশিক্ষা পর্ষদ । অভিভাবকদের কাছে এই বার্তা পৌঁছে দিলেন রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি ।
রায়গঞ্জ কর্ণজোড়া অডিটোরিয়াম হলে জেলা শিক্ষা দফতরের আধিকারিক ও শিক্ষকদের নিয়ে তিনি বৈঠক করেন এদিন । বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামানুজ গাঙ্গুলি জানিয়েছেন, গত বছরের মত এবারেও নির্বিঘ্নে এবং সুন্দরভাবে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে । প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা ।
অন্যদিকে পরীক্ষা চলাকালীন ছাত্রছাত্রীরা যাতে প্রশ্নপত্র মোবাইলে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোষ্ট না করতে পারে তার জন্য বিশেষ ব্যাবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ । প্রশ্নপত্রের সামনে বিশেষ কোড ব্যাবহার করা হচ্ছে । যদি কোন পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন মোবাইলে ছবি তুলে সোসাল মিডিয়ায় পোষ্ট করে তবে কোড দেখে দ্রুত অভিযুক্ত বাচ্চাকে চিহ্নিত করা সম্ভব হবে। অভিযুক্ত পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সভাপতি ছাত্রছাত্রীদের সতর্ক করেছেন । একই সঙ্গে পরীক্ষার দিনগুলিতে সন্তানরা যাতে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে না আসে তার জন্য অভিভাবকদের কাছে আবেদন করলেন পর্ষদ সভাপতি রামানুজ গাঙ্গুলি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

