মালদহ জেলার চাঁচলের নাম করা সোনার দোকানে ডাকাতির ঘটনায় বড় সাফল্য পেল জেলা পুলিশ । ডাকাতিতে জড়িত পাঁচজনের অন্যতম একজনকে শুক্রবার গ্রেফতার করল মালদহ জেলা পুলিশ । শনিবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয় ।
শুক্রবার জেলা পুলিশের বিশেষ অভিযানে ঝারখন্ড পুলিশের সহযোগিতায় সাহেবগঞ্জ জেলার জিরুয়াবাড়ি থানা এলাকা থেকে এই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় বুএ জানা যাচ্ছে ।ধৃতের নাম দীপক কুমার দাস, তাঁর বয়স ২২ বছর ।
প্রাথমিক জেরায় ধৃত যুবক ডাকাতিতে জড়িত থাকার ঘটনা স্বীকার করে নিয়েছে বলে জানা গিয়েছে ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, টাকার বিনিময়ে বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকত এই যুবক । ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

