হাওড়া স্টেশন এলাকায় দুষ্কৃতি হামলা

হাওড়া স্টেশন চত্বর এলাকায় দুষ্কৃতিদের হামলা । গতকাল রাত এগারোটা নাগাদ হাওড়া বাস স্ট্যান্ডের উল্টোদিকে একটি চায়ের দোকানে হামলা চালায় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, চায়ের দোকানের মালিক বাবলু সোনকারের দোকানের সামনে গাড়ি রাখায় তিনি প্রতিবাদ করেন । এই নিয়ে দু’পক্ষের বচসা শুরু হয়।

বাবলুর পরিবারের লোকের অভিযোগ গাড়ি রাখতে বাধা দেওয়ায় ২ জন দুষ্কৃতি ওখানে দাঁড়িয়ে বেশ কয়েকজনকে ফোন করতে শুরু করে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসে প্রায় কুড়ি জন যুবক। তারা বাবলুকে বেধরক মারতে থাকে। ভাইকে মার খেতে দেখে ছুটে আসে তার ছোট ভাই রাজেশ সোনকার। অভিযোগ তাকেও একইভাবে মারধোর করে দুষ্কৃতীরা। মারের চোটে দুজনের মাথা ফেটে যায়। ঝরঝর করে রক্ত পড়তে থাকে।

ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারা গোলাবাড়ি থানায় খবর দিলে ছুটে আসে পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে আসে হাওড়া জেলা হাসপাতালে। এই মুহূর্তে আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। গোলাবাড়ি থানার পুলিশ এই ঘটনায় কিশোর জেনা নামে এক দুষ্কৃতিকে গ্রেফতার করে। ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হলে বিচারক একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube