লোকসভা নির্বাচনের আগে বঙ্গে পোস্টার রহস্য!

।। স্বর্ণালী মান্না ।।

রহস্য নিয়েই বর্ষ বিদায় । ‘বাংলায় বিকল্প রাজনীতি’, এমনই পোস্টারকে কেন্দ্র করে শুরু হছে জল্পনা । শহর থেক জেলা চোখে পড়ছে এমনই কিছু পোস্টার । তবে কে বা কারা এই ধরণের পোস্টার লাগাল তার কোন হদিস এখনও পর্যন্ত মেলেনি ।

বছর শেষে তুঙ্গে রহস্য! বাংলায় বিকল্প রাজনীতি চেয়ে পোস্টার লাগানো হল রাজ্যের বিভিন্ন জায়গায় । তবে এই কাণ্ডের পিছনে কাদের হাত রয়েছে তা এখনও জানা যায়নি বলেই সূত্রের খবর । পোস্টারে নাম নেই কোন রাজনৈতিক দলের । নাম নেই কোন সংগঠনেরও । যার জেরে তুঙ্গে উঠেছে জল্পনা ।

এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের নেতা কৌস্তভ বাগচী জানিয়েছেন, তাঁর মতকে তুলে ধরে কেউ এগিয়ে এলে তিনি নিজেকে সউভাগ্যবান মনে করবেন । অপরদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য এই ধরণের কাজ কারোর সাময়িক, ক্ষুদ্র স্বারথ অনুযায়ী চলার লক্ষণ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube