রেল সূত্রে খবর , বৃহস্পতিবার রাতে হাওড়া-মুম্বাই প্রধান রেলপথের গোইলকেরা এবং পোসাইতা স্টেশনের মাঝের রেললাইন উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। রেল পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে মাওবাদীদের একটি ব্যানার উদ্ধার হয়েছে। ।
চক্রধরপুর রেলওয়ে বিভাগের অধীন হাওড়া-মুম্বাই প্রধান রেলওয়ে বিভাগের মনোহরপুর থানা এলাকায় পোসাইতা ব্রিজের কাছে সিপিআই মাওবাদীদের দ্বারা একটি আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল বৃহস্পতিবার রাতে। রেলপথ উড়িয়ে দেওয়া হয়েছে এবং একটি লাল ব্যানার পোস্টারও লাগানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ।এখানে ঘটনার খবর পাওয়া মাত্রই রেল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছোয় , ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করার কাজ শুরু করা হয়েছে ।জানা যায় যে , বুধবারও নকশালরা পোস্টার সাঁটিয়েছিল। মনোহরপুর শহুরে এলাকার কলেজ মোড়ে , ২২ ডিসেম্বরে আয়োজিত বনধ সফল করার আহ্বান জানানো হয়। পোস্টারে, ঝাড়খণ্ড এবং কোলহান মুক্তের নামে আদিবাসী এবং জনগণের উপর পুলিশের দমন অভিযানের বিরুদ্ধে ১৬ থেকে ২১ডিসেম্বর প্রচারাভিযান সফল করার জন্য একটি আবেদন করা হয়েছিল।
হাওড়া-মুম্বাই রেলপথের গোইলকেরা এবং পোসাইতা রেলওয়ে স্টেশনের মধ্যে পোল নম্বর 356/29A এবং 31A এর মধ্যে তৃতীয় লাইনে একটি বিস্ফোরণ ঘটিয়ে প্রায় 70 মিটার রেলপথ উড়িয়ে দেয়।যার জেরে হাওড়া – মুম্বাই লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে । ট্রেন নং 18030 শালিমার-কুরলা আপ এক্সপ্রেস ট্রেনটি গোইলকেরা স্টেশনে দাঁড়িয়ে আছে। এছাড়া রাতে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন থামানো হয়েছিল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

