উত্তরবঙ্গের সঙ্গে সমানে পাল্লা দিয়ে বাড়ছে দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় কনকনে শীতের অনুভূতি। নিম্নচাপ সরে আকাশ পরিস্কার হতেই চলতি সপ্তাহ শুরুর দিন থেকেই ঠান্ডা বাড়তে শুরু করেছে দক্ষিণ বঙ্গের এই জেলায়, সে সঙ্গে গত দুই দিন ধরে উত্তরের হিমেল হাওয়া ঢুকতে শুরু করেছে ,যার ফলে কনকনে ঠান্ডার প্রভাব দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ শনিবার পুরুলিয়ায় তাপমাত্রার পারদ নেমেছে ১১ ডিগ্রীতে। এবং আগামী সাত দিনে আকাশ পরিস্কার থাকবে। সুতরাং তাপমাত্রার পারদ আরও নিচে নামবে এবং ঠান্ডার প্রকোপ আরও বৃদ্ধি পাবে বলে জানান হয়েছে আবহাওয়া দফতর সূত্রে খবর।
তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে থাকার কারণে কনকনে ঠান্ডায় জেলা শহর সহ জেলার অন্যান্য জায়গাতেও সকালের দিকে রাস্তা ঘাট প্রায় শুনশান। বেলা বাড়ার পর সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পেলে স্বাভাবিক হচ্ছে জনজীবন।
তবে কনকনে শীতের অনুভূতি বৃদ্ধি পাওয়ায় কারণে একদিকে যেমন সাধারণ মানুষের সমস্যা হচ্ছে , ঠিক তেমনি জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলিতে ভ্রমণ পিপাসুদের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই অনেকই জমিয়ে অনুভব করতে শুরু করেছেন এই শীতের অনুভূতি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

