জীবিত রোগীকে ‘মৃত’ বলে ঘোষণা সরকারি স্বাস্থ্য পোর্টালে!

কলকাতায় স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা করাতে গিয়ে ভরতি করা রোগিকে স্বাস্থ্য পোর্টাল ” মৃত ” দেখালেন ।

জীবিত ব্যাক্তি হয়ে গেলেন “মৃত”। বঞ্চিত হলেন পরিষেবা থেকে। কাঠগড়ায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ” স্বাস্থ্য সাথী”। জলপাইগুড়ি বাসিন্দা সৌমিত্র বসাক অ্যাঞ্জিওগ্রাফি করার জন্য গত ৭ তারিখ কোলকাতায় স্বাস্থ্য সাথী পরিসেবার অন্তর্ভুক্ত এক বেসরকারি নার্সিংহোমে ভরতি হন। সেখানে নার্সিংহোম কর্তৃপক্ষ তাকে জানান, তার স্বাস্থ্য সাথী কার্ড অচল। স্বাস্থ্য দফতরের পোর্টালে তাকে মৃত দেখান হয়েছে। ফলে গ্যাঁটের টাকা খরচ করেই সৌমিত্রবাবু নিজের চিকিৎসা করান।

কোলকাতা থেকে ফিরে জলপাইগুড়ি জেলা প্রশাসনের দ্বারস্থ হন। অবশেষে তাঁকে নতুন কার্ড করে বৃহস্পতিবার কার্ডটি যে স্বক্রিয় আছে তা যাচাই করে দেওয়া হয়।

এদিকে স্বাস্থ্য সাথীর কার্ড তৈরির দায়িত্বপ্রাপ্ত এজেন্সির কর্মী জানান, যান্ত্রিক গোলযোগের কারণে এই সমস্যা হয়েছিল তারা তা মেনে নিচ্ছেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube