ফের রেশনের চালে দুর্নীতির অভিযোগ

সরকারি রেশনে ১৫ হাজার কুইন্টাল চালের হিসাবে ব্যাপক গরমিল ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের। এই ঘটনায় এম আর ডিস্ট্রিবিউটার অমিত কুমার ভগতকে সাসপেন্ড ও শোকজ করেছে জেলা খাদ্য নিয়ামক।

এই ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ডিস্ট্রিবিউটর অমিত ভগত। এই ডিস্ট্রিবিউটরের অধীন কাকদ্বীপ ও নামখানা ব্লকের একশো রেশন ডিলার আছেন। এই ডিলারদের চাল সরবরাহ করতেন এই ডিস্ট্রিবিউটর। ইতিমধ্যে অন্য ডিস্ট্রিবিউটরকে নিয়োগ করা হয়েছে। জেলাশাসক সুমিত গুপ্তা জানিয়েছেন, “আমরা স্টকে গরমিল পাওয়ার পর সাসপেন্ড ও শোকজ করেছি। পাশাপাশি তদন্ত চলছে। তদন্তের পর প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube