জমি সংক্রান্ত বিবাদের জেরে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত সুন্দরপুর দক্ষিণপাড়া গ্রামে শাবল ও লোহার রড দিয়ে এক ব্যবসায়ীকে খুন করা হল । খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সামসুল আলম, তার বয়স হয়েছিল ৩২ বছর; তিনি ঠিকাদারীর কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলেই জানা যাচ্ছে ।
কলকাতায় ঠিকাদারীর কাজের সঙ্গে যুক্ত ছিলেন সামসুল আলম । গত চারদিন আগে কলকাতা থেকে বাড়ি এসেছিলেন তিনি । বুধবার সন্ধ্যায় স্কুটিতে করে বাড়ি ফেরার পথে নিজের বাড়ির কাছেই তার ওপর অতর্কিত ভাবে হামলা চালানো হয় বলে খবর ।
এদিনের ঘটনায় জানা যাচ্ছে মৃতের মাথায় লোহার রড ও বাঁশ দিয়ে মারধর করে চায়না বিবি ও তার পরিবার । যার কারণে গুরুতর আহত হন তিনি । গুরুতর আহত অবস্থায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনার জেরে কান্নার রোল নেমে এসেছে গোটা পরিবার জুড়ে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

