মদ্যপ অবস্থায় আটক পুলকার চালক। অল্পের জন্য রক্ষা পেল খুদে পড়ুয়ারা। বুধবার সকালে এমনই ঘটনার সাক্ষী রইল দুর্গাপুর। পুলকার অ্যাসোসিয়েশন এর তৎপরতায় ওই মদ্যপ গাড়ি চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনা বুধবার সকালে দুর্গাপুরের ফুলজোর এলাকার একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের। করঙ্গপাড়ার বাসিন্দা এক গাড়িচালক পড়ুয়াদের নিয়ে স্কুলে আসেন পুল কার চালিয়ে। তাকে দেখে সন্দেহ হওয়ায় পুলকার এসোসিয়েশনের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে ও ট্রাফিক পুলিশকে খবর দেয়। মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা এসে তাকে পরীক্ষা করে মদ্যপ অবস্থায় পায়। দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। এরপর পুলিশ ওই মদ্যপ চালককে আটক করে। ট্রাফিক পুলিশের দাবি বারবার কুলকারচালকদের এ নিয়ে সতর্ক করলেও তারা শুনছেন না। মদ্যপ অবস্থায় ঝুঁকি নিয়ে ক্ষুদেদের নিয়ে স্কুলে পৌঁছাচ্ছেন। সেই কারণেই এবার লাইসেন্স বাতিলসহ চালককে গ্রেফতারের পথে হাঁটতে হচ্ছে তাদের।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

