শীতের দেখা পেতেই বাঙালি ভিড় জমাচ্ছে শান্তিনিকেতনে

বঙ্গে শীতের আমেজ কিছুটা আসতেই পর্যটকের ঢল শান্তিনিকেতনের টুরিস্ট স্পটগুলিতে। দিঘা, দার্জিলিং এর পাশাপাশি, কাছাকাছির মধ্যে পর্যটন কেন্দ্র এই শান্তিনিকেতন। তাই প্রতি বছরই শীত পড়তেই অতিরিক্ত পর্যটকের আনাগোনা শুরু হয় বীরভূমে।

বীরভূমে রয়েছে পাঁচটি সতী পীঠ ও একটি সিদ্ধ পীঠ। এছাড়াও রয়েছে শান্তিনিকেতন, জয়দেব কেন্দুলীর মতো জায়গায়ও। বিশেষ করে সপ্তাহের শেষ দুটি দিন শনি ও রবিবার ভিড় জমে শান্তিনিকেতনের সোনাঝুরিতে। একটুকু রোদ পিঠে নিয়ে আদিবাসী নিত্য দেখার মজাই আলাদা। এছাড়াও সোনাঝুরিতে পাওয়া যায় বিভিন্ন রকম স্থানীয় খাবার সহ বুটিক-ডোগরার একরাশ সমাবেশ।

তাই এই প্রকৃতির টানেই মানুষজন ছুটে আসেন খোয়াইয়ের সোনাঝুঁড়িতে, শুধু একটু শান্তি ও স্বস্তি উপভোগ করতে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube