।। গৌতম রায় ।।
আবার একটা দুরন্ত পদক্ষেপ নিল সোদপুরের অ্যাথলেটিক কোচিং ক্যাম্প । উদ্বোধন হল আধুনিক সিন্থেটিক ট্র্যাকের । দ্রোণাচার্য ডঃ কুন্তল রায় ও এসিসির অন্যান্য কর্মকর্তাদের উদ্যোগে এই কোচিং ক্যাম্পে একে একে গড়ে উঠছে আধুনিক পরিকাঠামো । এবার তাতে সংযোজিত হল এই আধুনিক ট্র্যাকের ।
উদ্বোধন করতে জার্মানি থেকে এসেছিলেন বিশ্ববিখ্যাত ক্রীড়া বিজ্ঞানী ডঃ ক্লাউস পিটার হ্যার্ম । উপস্থিত ছিলেন অলিম্পিয়ান অ্যাথলিট সোমা বিশ্বাস, সুস্মিতা সিংহ রাই ও সরস্বতি সাহা । ছিলেন দাবাড়ু নীলেশ সাহা । এছাড়াও ছিলেন ক্রীড়া জগতের অনেক বিশিষ্ট মানুষ । এসিসির এমন উদ্যোগের পর প্রশ্ন উঠল একটা কোচিং ক্যাম্প যা করতে পারে, সরকারের পক্ষ থ্যেকে কেন তা করা সম্ভব হয় না?
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

