নিউজটাইম ওয়েবডেস্ক : বসন্ত মানেই রঙের উৎসব। হলুদ শাড়ি ও খোপায় পলাশ ফুল না হলে দোল উৎসব যেন বেমানান। এইরকম আবহেই বৃহস্পতিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসের বসন্তোৎসব পালিত হয়েছে। সকাল থেকেই ক্যাম্পাস মুখরিত হয়ে উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বাসন্তি সুরে। তবে এই উৎসব মুখোর দিনে একদল তরুণ-তরুণীর উচ্ছৃঙ্খল ও আপত্তিকর ছবিতে বিতর্কে জড়াল বহু বছরের ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান।
দোল উৎসব শেষ হতে না হতেই এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে হলুদ শাড়ি পরিহিতা চারজন তরুণী পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। তাঁদের পিঠে আবির দিয়ে লেখা বিকৃত রবীন্দ্রসংগীতের লাইন ‘চাঁদ উঠেছিল গগনে’। এই লাইনটি বিকৃত করেছিলেন ইউটিউবার রোদ্দুর রায়। তাঁর গানই এদিন আবির রঙে রাঙা হল বঙ্গ ললনাদের পিঠে। তবে এখানেই শেষ নয়, এদিন সোশ্যাল মিড়িয়ায় ভাইরাল হয়েছে আরও একটি ছবি। সেখানে তিনজন তরুনীর পিঠে লেখা ‘বসন্ত’ ‘এসে’ ‘গেছে’। আর তাদের সামনেই মাটিতে বসে তিন যুবক। তাঁদের বুকে আবির দিয়ে রঙিন করে তোলা হয়েছে কুৎসিত গালাগালি।
নেটদুনিয়ায় সাথে সাথেই ভাইরাল হয়ে যায় এই ছবিগুলি। সাথে সাথেই ছবিগুলির সমালোচনায় মুখর হন বিশ্ববিদ্যলয়ের প্রাক্তনীরা। কারও কথায়, “এ ঘটনা আধুনিকতার নামে অভব্যতা ছাড়া আর কিছুই নয়।” অনেকেই আবার দাবি করেছেন, “সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্যই এই খরনের অসভ্যতামো করেছে তারা”। এবিষয়ে মুখ খুলেছেন রবীন্দ্রভারতীর উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীও। তাঁর কথায়, “বর্তমান দিনে ছবিতে প্রচুর এডিট করা হয়ে থাকে। তাছাড়া নেটদুনিয়ায় ভাইরাল করার জন্য ছবি সুপার ইম্পোজও করা হয়। এক্ষেত্রেও এমন কিছু করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। তাছাড়া রবীন্দ্রভারতীর বসন্তোৎসবে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ছাড়াও বহিরাগতরাও আসেন। তাই এই কাজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নাকি বহিরাগতদের তা খতিয়ে দেখতে হবে।”
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

