নিউজটাইম ওয়েবডেস্ক : দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। দিনকয়েক আগে হাসপাতালেও ভরতি হয়েছিলেন। তারপর একটু অবস্থা ঠিক হতে বাড়িও ফিরেছিলেন। কিন্তু শরীর আর আগের মত সাধ দিচ্ছেনা প্রাক্তন ফুটবলার-কোচ পিকে বন্দ্যোপাধ্যায়ের। সোমবার তাঁকে ফের ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে।
হাসপাতালে সূত্রে খবর, আপাতত পিকেকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। তাঁর অবস্থা সংকটজনক। স্নায়ুর সমস্যা অনেকটাই বেড়ে গেছে তার।৮৩ বছর বয়সী কিংবদন্তি ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায় স্নায়ুর সমস্যায় ভুগছেন অনেক দিন ধরেই। কিন্তু সোমবার হঠাৎই সল্টলেকের বাড়িতে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে বাইপাসের ধারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।পালমোনোলজিস্ট ডাঃ নন্দিনী বিশ্বাস, ইন্টার্নাল মেডিসিন ডাঃ তন্ময় বন্দ্যোপাধ্যায়, ডঃ এল এন ত্রিপাঠি এবং ডাঃ সুনন্দন বসু বিশেষজ্ঞ চিকিত্সকের দল পিকে বন্দ্যোপাধ্যায়ের দেখভাল করছেন।
গত অক্টোবরে অসুস্থ পি কে বন্দ্যোপাধ্যায়কে দেখতে তাঁর বাড়ি গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে গিয়ে প্রাক্তন ফুটবলারের স্বাস্থ্যের খোঁজ নেন বয়স বৃদ্ধির সাথে সাথে শারীরিকভাবে ভেঙে পড়েছেন তিনি তবে তাঁকে দ্রুত সুস্থ করার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

