ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে আছড়ে পড়বে দক্ষিণবঙ্গে?

দক্ষিণ আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। ২৯ শে নভেম্বর বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হবে অতি-গভীর নিম্নচাপ। প্রাথমিকভাবে এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক।‌ এরপর গতিপথ পরিবর্তন করার সম্ভাবনা এবং শক্তি বাড়াতে পারে এই সিস্টেম। অতি গভীর নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শুক্রবার পয়লা ডিসেম্বর। ডিসেম্বরে এই ঘূর্ণিঝড় হলে তার নাম হবে মিগজাউম( Michaung pronunciation – Migjaum)। মায়ানমারের দেওয়া এই নাম।

ঘূর্ণিঝড়ে পরিণত হলেও বঙ্গোপসাগরের এই ঘূর্ণিঝড় কোন পথে বা কোথায় ল্যান্ডফল করবে সে বিষয়ে এখনো সুনিশ্চিতভাবে কিছু জানায়নি আবহাওয়া দপ্তর। তবে বিভিন্ন আবহাওয়ার মডেল জানিয়েছে এই ঘূর্ণিঝড় অন্ধপ্রদেশ উপকূলে বিজয়ওয়াড়া অথবা ওড়িশা উপকূলের ভুবনেশ্বরের মাঝামাঝি কোথাও ল্যান্ডফল হতে পারে। অর্থাৎ অন্ধ্রপ্রদেশ অথবা ওড়িশা উপকূলে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা বেশি।নভেম্বরের শেষে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে বৃহস্পতিবার। ঝঞ্ঝার প্রভাবে নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুতে আবহাওয়ার পরিবর্তন উত্তর পশ্চিম ভারতে।
একটি ঘুর্নাবর্ত রয়েছে দক্ষিণ বাংলাদেশ ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ৩০ শে নভেম্বর বৃহস্পতিবার।

দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে। শীতের আমেজ বজায় থাকবে। কলকাতায় ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠবে তাপমাত্রা। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। পুরুলিয়া বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমেছিল। সেই তাপমাত্রা আবার ১৫ ডিগ্রির উপরে উঠবে। সপ্তাহান্তে আবহাওয়ার বদল উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে । পুরোপুরি মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলাতে।

উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং কালিম্পং-এ হালকা বৃষ্টির পূর্বাভাস। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। পার্বত্য এলাকা ছাড়া আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। ডিসেম্বরের শুরুতেও হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলাতে একই রকম পরিবেশ শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন। উত্তরপূর্ব ভারত লাগোয়া জেলাগুলি এবং পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা।


কলকাতায় মঙ্গলবার আকাশ থাকবে আংশিক মেঘলা । রাতের তাপমাত্রা বাড়বে; কমবে দিনের তাপমাত্রা। সকাল সন্ধ্যা শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে সামান্য উষ্ণতা। উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা। মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫০ থেকে ৯৫ শতাংশ।

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভারী বৃষ্টি ও হালকা ঝড়ের আশঙ্কা। নভেম্বরের শেষ কটা দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আজ থেকে ৩০ শে নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের আন্দামানসাগরে যেতে নিষেধ করা হয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube