সোমবার রাস পূর্ণিমা । রাস পূর্ণিমার তিথিতে অজয় নদে পুণ্যস্নানে নেমে জলে ডুবে গেল এক কিশোর । পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর ও বীরভূমের খয়রাশোল থানার ভীমগড় ঘাটের ঘটে গেল এমনই এক মর্মান্তিক ঘটনা ।
এদিনের ঘটনায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের উখড়ার বাসিন্দা মৃদুল বার্নওয়াল তার পরিবারের সাথে অজয় নদীতে যায় । পরে তারা ভীমগড় ঘাটে ৫ বন্ধু মিলে স্নান করতে নামেন । এদের মধ্যে এদিন চারজনই জলে তলিয়ে যেতে থাকেন । তিনজনকে বাকিরা উদ্ধার করতে সক্ষম হলেও মৃদুলকে এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি বলেই জানা যাচ্ছে ।
খবর পেয়ে ঘটনাস্থলে যান পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । বীরভূম থেকে ডুবুরির একটি দল ওই কিশোরের খোঁজে তল্লাশি শুরু করেছে । এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়দের দাবি, অপরিকল্পিতভাবে বালি তোলার কারণে অজয় নদীর গর্ভে বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে; যার জেরে এই ঘটনা ঘটে যায় এমন ঘটনা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

