এখনও উত্তরকাশীর টানেলে আটকে শ্রমিকরা

উত্তরকাশীর টানেলে বিগত ১৩ দিন ধরে আটকে রয়েছেন বাংলার ৩ শ্রমিক সহ ৪১ জন শ্রমিক । তাদেরকে উদ্ধার করতে টানা কাজ চলছে সেখানে। উদ্ধারকারী দল উদ্ধারের চেষ্টায় অবিরাম কাজ করে চলেছে ।

বৃহস্পতিবার সিল্কিয়ারা টানেলের ড্রিলিং ফের আটকে গিয়েছিল। শুক্রবার ফের তা নতুন করে শুরু হবে। জানা গিয়েছে, মাটিতে যে জায়গায় ড্রিলিং মেশিনটি রাখা হয়েছে, তাতে ফাটল ধরার জেরেই সাময়িক ভাবে উদ্ধারকাজ বন্ধ করতে হয়েছিল। এদিকে যন্ত্রের মাধ্যমে জানা গিয়েছে টানেলে যেখানে ড্রিলিং হবে, সেখানে আগামী ৫ মিটারের মধ্যে কোনও ধাতব পদার্থ নেই। তাতে উদ্ধারকাজ মসৃণভাবে এগিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

টানেলে মাত্র ১৪ মিটার রাস্তা পৌছতে হবে শ্রমিকদের উদ্ধার করতে। ফের কোনও সমস্যা তৈরি না হলে শুক্রবার সন্ধ্যাতেই আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনো যাবে বলে আশা করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন উপদেষ্টা ভাস্কর কুলবে। এদিকে সিল্কিয়ারা টানেলের উদ্ধারকার্য প্রসঙ্গে আন্তর্জাতিক টানেলিং বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স বলেন, ‘গতকাল সকালে আমরা ভেবেছিলাম শ্রমিকদের বের করা যাবে, দুপুরেও তাই ভেবেছিলাম। কিন্তু পাহাড়গুলো পরিস্থিতি ভালো করে বুঝতে হবে আগে। এই নিয়ে ড্রিলিং মেশিনটা তিন-তিন বার ভেঙেছে।’ কবে ওই ৪১ জন শ্রমিকদের বের করা সম্ভব হবে? এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞ বলেন, ‘কবে শ্রমিকদের উদ্ধার করা যাবে, তা নিশ্চিত বলতে পারব না। তবে এবছর বড়দিনের আগেই তা হবে! আর শ্রমিকরা ভালো আছেন, নিরাপদে আছেন।’

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube