দীপাবলীতেও অব্যাহত পথ দুর্ঘটনা!

দীপাবলীর রাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের । রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে উলুবেড়িয়া চেকপোষ্টের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে । এই ঘটনায় জানা যাচ্ছে, একটি বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটে এই বিপর্যয় । পুলিশের অনুমান লেন ভেঙে বাইকটি উল্টো দিক দিয়ে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে কলকাতাগামী একটি প্রাইভেট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টো দিক থেকে আসা একটি বাইকের । স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী, বাইকটি লেন ভেঙে উল্টোদিকের লেন দিয়ে বাগনানের দিকে যাচ্ছিল । একই সঙ্গে জানা যাচ্ছে, দুই বাইক আরোহীর মধ্যে কারোর মাথায় কোন হেলমেট ছিল না । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাইকটির লেন ভেঙে উল্টো দিক দিয়ে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটে ।

এই ঘটনায় জানা যাচ্ছে, দুই বাইক আরোহীর বাড়ি সাঁকরাইল থানার সারেঙ্গা এলাকায় । দুর্ঘটনার ফলে দু’টি গাড়ি দুমড়ে মুচড়ে ভেঙে যায় । গাড়িটির তিনজন আরোহী আহত হন এদিন । উলুবেরিয়া থানার পুলিশ দু’টি গাড়িকেই আটক করে তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে ।

পুলিশ সুত্রে জানা গেছে, এখনও মৃত দু’জনের সঠিক পরিচয় জানার চেষ্টা চলছে । তবে মোটর বাইকের রেজিস্ট্রেশন অনুযায়ী উত্তম দাস নামটি পাওয়া গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube