।। স্বর্ণালী মান্না ।।
একটি হামলার রেশ কাটতে না কাটতেই আবারও হামলা চলল পাকিস্তানে । শনিবার ভোরে পাকিস্তানের পাঞ্জাবে বায়ুসেনার ঘাঁটিতে হামলা চালায় এক জঙ্গি গোষ্ঠী । এদিনের হামলার দায় শিকার করেছে তেহরিক ই জিহাদ নামক এক জঙ্গি গোষ্ঠী ।
এদিনের হতনায় জানা যায় এতি একটি আত্মঘাতী হামলা । পাকিস্তানী পাঞ্জাবের মিয়াওয়ালিতে হঠাৎই গুলি চালানো হয় জঙ্গিদের পক্ষ থেকে । পাঁচ জনের এক জঙ্গি দল আচমকাই বায়ুসেনার ঘাঁটিতে ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি কোর্টে থাকে । ওই হামলায় ধ্বংস করা হয়েছে পাক সেনার বেশ কয়েকটি বিমানও ।
প্রসঙ্গত, শুক্রবারেও পাকিস্তানে চলেছিল হামলা । সেদিনের ঘটনায় পাকিস্তানে পুলিশের গাড়িকে লক্ষ্য করে বোমা মারা হয়েছিল ।এই ঘটনায় মৃত্যু হয়েছিল ৫ জনের, আহত হয়েছিলেন ২০ জনেরও বেশি মানুষ । তবে শুক্রবারের ঘটনা কোনও আত্মঘাতী ঘটনা কি না তা স্পষ্ট করে জানা যায়নি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

