ফের ডেঙ্গিতে মৃত্যু

হরিহরপাড়ায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু ১ যুবকের ! জেলা জুড়ে আক্রান্ত প্রায় ৯ হাজারের বেশি ।

রাজ্যে যখন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি হচ্ছে অন্যদিকে মুর্শিদাবাদ জেলাতে দৈনন্দিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক যুবকের, পেশায় ব্যাবসায়ী । বাড়ি মুর্শিদাবাদ জেলার হরিহর পাড়া চোঁয়া এলাকায় । মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে তার মৃত্যু হয়েছে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে।

জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার চোঁয়া গ্রামের বাসিন্দা রাজকুমার সেখ, বয়স ৩০ বছর। জ্বর নিয়ে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ছিলেন। পরে রবিবার হরিহরপাড়া থেকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অবশেষে চিকিৎসা চলাকালীন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

সূত্রের খবর , জ্বর হওয়ায় বেশ গুরুতর অবস্থায় ছিলেন রাজকুমার । বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সমস্ত রকম চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube