ডেঙ্গি সচেতনতা প্রচারে গিয়ে মেজাজ হারালেন কাউন্সিলর নিজেই

এলাকার মানুষকে সচেতন করতে ডেঙ্গি সচেতনতা প্রচার বরানগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে, প্রচার অভিযানে বেরিয়ে জমা জল দেখে মেজাজ হারালেন কাউন্সিলার ।

গোটা রাজ্যে ডেঙ্গির প্রকোপ ভয়ংকর আকার ধারণ করেছে। রাজ্যে উত্তর ২৪ পরগনা জেলায় ডেঙ্গির প্রকোপ সব থেকে বেশি। ডেঙ্গি থেকে এলাকার মানুষকে সচেতন করার জন্য এক সচেতনতা প্রচার হয়ে গেল বরানগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায়।

বরানগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা পৌরসভার স্বাস্থ্য বিভাগের পুর পারিষদ সদস্য রামকৃষ্ণ পালের উদ্যোগে পৌরসাস্থ্য কর্মীদের নিয়ে এলাকায় সচেতনতার বার্তা দেওয়ার জন্য প্রচার মিছিল করা হয়। মশারি, মশার ধুপ এলাকার মানুষকে দেওয়া হল। বাড়িতে গিয়ে মশারিও টাঙিয়ে দিল কাউন্সিলার রামকৃষ্ণ পাল।

বরানগর পৌরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭০ জন। সামনে দুর্গা পুজো , সেই কথা মাথায় রেখে এলাকায় যাতে কোনওভাবে কেউ ডেঙ্গি আক্রান্ত না হয় তার জন্য এই প্রচার অভিযান অনবরত চলবে এমনটাই জানালেন রামকৃষ্ণ পাল।পাশাপাশি এক নির্মীয়মান আবাসনে অভিযান চালিয়ে নোংরা আবর্জনা দেখে আবাসনের কর্মীদের ওপর মেজাজ হারালেন ও ধমক দিলেন কাউন্সিলার রামকৃষ্ণ পাল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube