বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের ত্রিপল!

মালদহের মানিকচকে ভুতনির হাটের মধ্যে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের ত্রিপল । বিক্রি করছেন স্বয়ং তৃণমূল পরিচালিত উত্তর চন্ডিপুর পঞ্চায়েতের উপপ্রধানের পরিবারের সদস্য । আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়েছে এলাকায় ।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান নাসির শেখের জামাই রেফাল শেখ ভুতনির উত্তর চন্ডিপুর অঞ্চলের চম্পানগর হাটে বিক্রি করছেন সরকারি ত্রাণের ত্রিপল । ত্রিপলগুলি ৮০০ টাকা জোড়া দামে সাইকেলে করে বিক্রি করছেন তিনি । এমনকি হাটের গ্রাহকরা তার কাছে দামদর করে সেই ত্রিপল কিনেও নিচ্ছেন । স্থানীয় এক এলাকাবাসী শাজাহান শেখ জানান তারা হাটে গিয়ে দেখেন রাজ্য সরকারের সিলমোহর দেওয়া সরকারি ত্রাণের ত্রিপল খোলা হাটে বিক্রি করা হচ্ছে । তিনি বিক্রেতা রেফাল শেখকে এই ত্রিপল কোথা থেকে এলো জিজ্ঞেস করতে তিনি বলেন তার কাছে আরও অনেক ত্রিপল রয়েছে,লাগলে তাঁকে জানাতে । কিন্তু কোথা থেকে এল এই ত্রিপাল তা নিয়ে কোন সদুত্তর দেয়নি রেফাল ।

এলাকাবাসীদের অভিযোগ সরকারি ত্রাণের ত্রিপল যেখানে দুঃস্থ ও ভাঙ্গন কবলিতরা পাচ্ছে না সেই জায়গায় প্রশাসনের নজর এড়িয়ে খোলা বাজারে কীভাবে বিক্রি হচ্ছে এই ত্রিপলগুলি । তবে ঘটনা সম্পর্কে মালদহ জেলা পরিষদের তৃণমূলের সহ সভাধিপতি রফিকুল ইসলাম বলেন এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তবে তা তদন্ত করে দেখা হবে ; একই সঙ্গে তিনি জানান যে বা যারা এই ঘটনায় যুক্ত থাকবে তাদের উপযুক্ত শাস্তির ব্যাবস্থা করা হবে বলেও তিনি আশ্বাস দেন ।

অপরদিকে বিজেপি নেতা গৌড় চন্দ্র মন্ডল কটাক্ষ করে বলেন, তৃণমূল মানেই চোর । তারা ত্রিপল চুরি করবে না তো কী করবে? তারা ত্রাণের টাকা চুরি করছে, তারা গঙ্গা ভাঙনের টাকা চুরি করছে, তারা ১০০ দিনের টাকা চুরি করছে । এটাই তো তৃণমূল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube