বালি থানা এলাকার ধর্মতলা রোডে গৃহবধূ খুনে অভিযুক্তকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ।উল্লেখ্য, গত ১৬ ই অক্টোবর রাত ১২ টা নাগাদ বাড়ি বাড়ি ফিরে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে গৃহবধূ দিপার দেহ পড়ে থাকতে দেখেন অক্ষয় পাল। তিনি নিজেকে তাঁর স্বামী বলে পরিচয় দেন।
পুলিশকে খবর দিলে বালি থানার পুলিশ দেহ উদ্ধার করে। অক্ষয় পালের অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের মামলা রুজু করে এবং তদন্ত শুরু করে।গতরাতে সুন্দরবন এলাকা থেকে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ।
পুলিশ সূত্রে জানানো হয়, অভিযোগকারী ছিলেন মৃতা দিপা দাসের দ্বিতীয় স্বামী। মৃতার প্রথম পক্ষের তিনটি কন্যা সন্তান আছেন যারা হুগলিতে বসবাস করেন।অভিযোগকারীর সন্দেহ অনুযায়ী অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। সি সি টিভি ফুটেজ, ফরেনসিক পরীক্ষা ও প্রযুক্তি বিশেষজ্ঞের সাহায্যে অভিযুক্তের সন্ধান পায় পুলিশ।
শুক্রবার রাতে সুন্দরবন এলাকার তিনজালি এলাকা থেকে বছর ২৩-এর মনোতোষ মন্ডলকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানানো হয়, মৃতার প্রথম পক্ষের বড়ো মেয়ের প্রাক্তন বন্ধু এই মনোতোষ । তার বাড়ি কলকাতার নিউটাউনের পূর্ব আদর্শ পল্লী। সে বাংলাদেশ পালানোর পরিকল্পনা করেছিল বলে পুলিশ সূত্রে জানানো হয়। আজ তাকে হাওড়া আদালতে পেশ করা হবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

