মঙ্গলবার ইসিএলের খোলা মুখ খনিতে আবারও ঘটল দুর্ঘটনা । ভারী পাথর চাপা পড়ে মৃত্যু হল এক ১২ বছর বয়সী কিশোরের । মৃত বালকের নাম সুদীপ টুডু । সে সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। ঘটনার জেরে এলাকায় ছড়ায় উত্তেজনা ।
আসানসোলের শ্রীপুরের শিবডাঙ্গা খোলা মুখ খনিতে ঘটল এমনই এক ঘটনা । এই নিয়ে ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের তীর উঠেছে আবারও । একযোগে অভিযোগ আনল তৃণমূল ও বিজেপি নেতৃত্ব ।
এদিনের ঘটনায় অভিযোগ আনা হয়েছে, ঠিকাদার কম বেতনে শ্রমিক হিসাবে এলাকার মানুষকে নিয়োজিত করে কয়লা কাটার কাজ করাচ্ছিল । ইসিএল-এর কাছে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি আনা হয়েছে । একইসঙ্গে কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে উপযুক্ত তদন্ত করার দাবি উঠেছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

