নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লির হিংসার ঘটনায় ধিক্কার জানিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ‘পরিকল্পতি গণহত্যা’ করা হয়েছে বলে সোমবার নেতাজি ইন্ডোরের সভায় দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন দিল্লির ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘গত কয়েকদিন ধরে দিল্লির মাটিতে যেভাবে মানুষ হত্যা হয়েছে। আমি মনে করি পরিকল্পনা করে গণহত্যা করা হয়েছে। গতকালও ৪টে দেহ পাওয়া গিয়েছে। নালা খুলছে আর লুকোনো দেহ বেরোচ্ছে। আমাদের হাতে না হয় রাজ্য পুলিশ থাকে। কিন্তু দিল্লির পুলিশ তো কেন্দ্রের আওতায়। সেনা, এসএসবি, সিআরপিএফ থাকা সত্ত্বেও শিখ দাঙ্গার পরও এত বড় একটা হিংসা ঘটল কীভাবে, বিজেপি কেন ক্ষমা চাইল না? নির্লজ্জের মতো এখানে এসে বলেছে, দখল নিতে হবে। যে জায়গার দখল নিয়েছে, সেখানকার ১২টা বাজিয়ে দিয়েছে! যাঁরা প্ররোচনা দিয়েছেন, সেই বিজেপি নেতারা গ্রেফতার হননি কেন?’’।
এরপরই মমতা আরও বলেন,বিজেপি গুজরাত মডেল নিয়ে এসেছে,সেই মডেলই এখন প্রয়োগ করার চেষ্টা চলছে। দিল্লিতে প্রয়োগ করা হয়েছে ও দিল্লিতে যা ঘটেছে তা রাষ্ট্রীয় সন্ত্রাস। উল্লেখ্য, দিল্লিতে হিংসায় নিহতের সংখ্যা ৪৩। এর আগেও দিল্লির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা। গত সপ্তাহে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো গিয়ে দেশের মঙ্গল কামনায় প্রার্থনা করেন তিনি। দিল্লি প্রসঙ্গে তিনি সর্বদা পাশে থাকার বার্তা ও দেন এদিন ‘বাংলার গর্ব মমতা’ অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এভাবেই বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লির হিংসায় যাঁরা আতঙ্কের জেরে ঘর ছাড়া হয়েছেন , তাঁদের জন্য বাংলার দরজা খোলা বলে দাবি করেন মমতা। আর এই প্রেক্ষিতে তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়ানকে মঞ্চ থেকেই নির্দেশ দেন তিনি।তাঁদের জন্য বাংলার দরজা তাদের জন্য খোলা দিল্লি হিংসায় যাঁরা গৃহহীন , সন্তান হীন, আতঙ্কে যাঁদের দিন কাটছে।
এদিন সভা মঞ্চ ছেকেই বাংলার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে , তৃণমূল কংগ্রেস এবার দিল্লি হিংসার দুঃস্থদের সাহায্যের জন্য তহবিল গঠন করছে। এর দায়িত্ব তিনি ডেরেক ও ব্রায়নকে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভিক্ষাবৃত্তিতে বিশ্বাস নেই তার,তিনি নিজে দু’মুঠো খেতে পারলে অন্যদের ও দেবেন। পাঁচ পয়সা দিতে পারলেও দেবেন, পঞ্চাশ পয়সা দিতে পারলেও দেবেন।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

