নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লির হিংসার ঘটনা নিয়ে লোকসভায় মুলতুবি আনল বিরোধীরা। সোমবার অধিবেশন শুরু হওয়ার আগে সংসদ চত্বরে অভিনব প্রতিবাদ কর্মসুচি পালন করেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। দিল্লির হিংসার প্রতিবাদ জানিয়ে চোখে কালো কাপড় বেঁধে চলে প্রতিবাদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
অধিবেশনের শুরুতে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদে সরব হয় তৃণমূল। দিল্লি হিংসার প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখানো হয়। হিংসার বার্তা দিয়েছেন তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ ও গ্রেফতারের দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দেশে যত সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে, তার সবেতেই ইন্ধন রয়েছে বিজেপির। বিজেপিকে হিংসার মাস্টার বলেন তিনি। তিনি আর ও বলেন, রামায়ণে যেমন রাবণ ছিলেন, তেমনই দেশের রাবণ হলেন অমিত শাহ। অবিলম্বে তাঁকে গ্রেফতার করতে হবে।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

