জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে গণধর্ষণের শিকার আদিবাসী নাবালিকা। উলঙ্গ অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে । নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশের হাতে গ্রেপ্তার চারজন। চাঞ্চল্য এলাকায় ।
বৃহস্পতিবার দুপুরে কাঁকসার কুলডিহার আদিবাসী পাড়ার দুই নাবালিকা কাঠ, পাতা কুড়াতে যায় জঙ্গলে। বিকেলে বাড়ি ফিরে আসার সময় এলাকার চার যুবক দুই কিশোরীর পথ আটকালে এক কিশোরী কোনক্রমে ছুটে চলে এলেও আর এক নাবালিকাকে জোর করে ধর্ষণ করে জঙ্গলে ফেলে পালায় অভিযুক্তরা। বান্ধবী বাড়িতে গিয়ে এই কথা জানালে ওই নাবালিকার বাবা জঙ্গলে ছুটে গিয়ে উলঙ্গ অবস্থায় নাবালিকা কে উদ্ধার করে নিয়ে আসে।
অভিযুক্ত চারজন ওই কিশোরীর বাবাকে বেধড়ক মারধর শুরু করে এবং পুলিশকে বিষয়টি জানালে গ্রাম ছাড়া করে দেওয়ার হুমকি দিতে থাকে। কোনক্রমে আশঙ্কাজনক অবস্থায় তার নাবালিকা মেয়েকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চার অভিযুক্তকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। লিখিত অভিযোগ দায়ের করা হয় কাঁকসা থানায় নাবালিকার বাবা এবং মায়ের একটাই দাবি কঠোর শাস্তি হোক অভিযুক্তদের। নাবালিকার বাবার দাবি, অভিযুক্তরা এলাকায় তৃনমূল করে। যদিও তৃণমূলের নেতৃত্বের দাবি এই ধরনের জঘন্য ঘটনার সঙ্গে যে কেউ যুক্ত থাকলেই তার শাস্তি হওয়া উচিত। এ বিষয়ে দল বা রাজ্য সরকার কেউই অভিযুক্তদের পাশে দাঁড়াবে না।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

