নিম্নচাপের ‘ইউ টার্ন’, বাড়বে বৃষ্টির সম্ভাবনা?

নিম্নচাপের ইউ টার্ন । ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে । অতিভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে ।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পৌঁছে গিয়েছিল উত্তর ছত্রিশগড় সংলগ্ন এলাকায়। সেখান থেকে ফের ইউটার্ন নিম্নচাপের। জানা যাচ্ছে, নিম্নচাপ ঝাড়খণ্ড হয়ে আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে। ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপ ।

বর্ষা বিদায় রেখা গুলমার্গ, ধর্মশালা, মুক্তেশ্বর, পিলভিট, ইন্দোর এবং বরোদা হয়ে পোরবন্দর পর্যন্ত বিস্তৃত । জম্মু-কাশ্মীর উত্তরাখন্ড হিমাচল প্রদেশ এবং গুজরাটের বাকি অংশ থেকে আগামী দু-তিন দিনের মধ্যে বর্ষা বিদায় নেবে। উত্তর প্রদেশের পূর্বভাগ এবং মধ্যপ্রদেশের পূর্বভাগ ও মহারাষ্ট্রের কিছু অংশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হচ্ছে।

দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও বৃষ্টির সতর্কতা থাকছে । উপকূলে ও পশ্চিমের দিকের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । বৃহস্পতিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে । বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে । বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে । ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলাতে । আগামিকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদীয়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে । শুক্রবারেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়ার কিছুটা উন্নতি শনিবার সপ্তাহান্তে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে ।

উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা। বেশ কয়েকটি জেলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি ; বৃষ্টির স্পেল শনি বার পর্যন্ত উত্তরবঙ্গে । আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাতে। ভারী বৃষ্টি দার্জিলিং কোচবিহার মালদা দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে। কাল ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।

ভারী ও অতি ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামতে পারে । দার্জিলিং ও কালিম্পং জেলায় ধস নামার প্রবণতা সবথেকে বেশি। নদীর জলস্তর বাড়তে পারে উত্তর এবং দক্ষিণ, দুই বঙ্গেই। নিচু এলাকায় জল জমতে পারে। নদীর প্লাবনের সম্ভাবনা রয়েছে। শষ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা।

কলকাতায় কার্যত রেইনি ডে পরিস্থিতি হতে পারে । বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা । দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে । শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা । কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৮ থেকে ৯৮ শতাংশ । বৃষ্টি হয়েছে ৬১.৩ মিলিমিটার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube