নিউজটাইম ওয়েবডেস্ক : আজ দলের নতুন প্রচার কর্মসূচি ঘোষণার সঙ্গে সঙ্গে দিল্লি হিংসা, এনআরসি, সিএএ মোদী-শাহের বিরুদ্ধে বিস্ফোরক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারে অমিত শাহের ‘ভূমিপুত্র’ মন্তব্যের প্রেক্ষিতে এদিন মমতা বলেন, “আমরা কেউ ভূমিপুত্র নই? আমাদের এনআরসি করে বাদ দেবে ভেবেছেন? গজুভাই আপনি গজা খেয়ে বাংলা চালাবেন?”
উদ্দেশ্য ২১শের বিধানসভা ভোট। তার আগে রাজ্যব্যাপী পুর নির্বাচন হাতের মুঠোয় আনার চেষ্টায় মরিয়া তৃণমূল। আসন্ন পুরভোটকে সামনে রেখে ২রা মার্চ দলের নতুন প্রচার কর্মসূচি ঘোষণা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের শুরুতেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলের প্রধান নেত্রী। পরে তিনি নেতাজি ইন্ডোরে তৃণমূল পরিচালিত সব কর্পোরেশন ও পুরসভার দলীয় কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানেদের নিয়ে বৈঠক করবেন। থাকবেন ব্লক ও ওয়ার্ড স্তরের দলীয় নেতারাও। সমাবেশ থেকেই মুখ্যমন্ত্রী বলেন, দিল্লির জন্য তার মন কাঁদছে,হৃদয় কাঁপছে । যেভবে মানুষ হত্যা হয়েছে তা পরিকল্পনা করে গণহত্যা করা হয়েছে বলে মনে করেন তিনি।পরে সেখানে সাম্প্রদায়িক রঙ লাগানো হয়েছে। এদিন এক মিনিট নীরবতা পালনও করেন মুখ্যমন্ত্রী। এরপরই মমতার তাঁর নিজের ঢঙে বলতে শুরু করেন, ‘আমাদের আরও নম্র, আরও বিনয়ী হতে হবে। অহংকার মন থেকে সরিয়ে দিন। মানুষের জন্য ভালো কাজ করে যান।’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

