লক্ষ্য পুরসভা ও বিধানসভা নির্বাচন-আজ তৃণমূলের পুর কৌশল বৈঠক

নিউজটাইম ওয়েবডেস্ক :  

উদ্দেশ্য ২১শের বিধানসভা ভোট। তার আগে রাজ্যব্যাপী পুর নির্বাচন হাতের মুঠোয় আনার চেষ্টায় মরিয়া তৃণমূল। আসন্ন পুরভোটকে সামনে রেখে ২রা মার্চ দলের নতুন প্রচার কর্মসূচি ঘোষণা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দিনের  শুরুতেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলের প্রধান নেত্রী। পরে তিনি নেতাজি ইন্ডোরে তৃণমূল পরিচালিত সব কর্পোরেশন ও পুরসভার দলীয় কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানেদের নিয়ে বৈঠক করবেন। থাকবেন ব্লক ও ওয়ার্ড স্তরের দলীয় নেতারাও।

সুশাসনে রাজ্যের মমতার বিকল্প নেই। এই বিষয়টিকে সামনে রেখেই এবার প্রচারে নামবেন জোড়া-ফুল নেতা, কর্মীরা। বিরোধী বিজেপি ও বাম-কংগ্রেসের আক্রমণের বিরুদ্ধে প্রচারে জবাব দেবে তৃণমূল।

তার পাশাপাশি গত কয়েক বছর তৃণমূল পরিচালিত পুর বোর্ড ও সরকারের উন্নয়নের কাজের নমুনা ও প্রচারে তুলে ধরা হবে সকলের সামনে।

লোকসভার পর পরই রাজ্যে ‘দিদিকে বলো’ কর্মসূচি চালু করে তৃণমূল। তাতে কাজ হয়েছে। অসন্তোষ দূরে ঠেলে মানুষের আস্থা দল অর্জন করতে পেরেছে বলে মনে করছে শাসক দলের নেতারা। পাশাপাশি সিএএ-এনআরসি, এনপিআর প্রতিবাদ থাকবেই বলে মনে করা হচ্ছে।

রবিবারই শহিদ মিনারের মঞ্চ থেকে ‘দুর্নীতি’ ইস্যুতে মমতা সরকার ও তাঁর দলের নেতা, কর্মীদের নিশানা করেন মোদীর ‘সেনাপতি’ তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। । যার মোকাবিলায় সংগঠনে বেশ কিছু রদ বদলও করেছিলেন নেত্রী। পুরভোটের আগে এদিন অভিযুক্ত নেতা, কর্মীদের উদ্দেশ্যে কী কড়া বার্তা দেন নেত্রী সেদিকেও লক্ষ্য সকলের।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube