।। স্বর্ণালী মান্না ।।
‘বাংলার কন্ঠস্বর দিল্লির বুকে পৌঁছবেই’; শুক্রবার এমনই আশ্বাস দেওয়ার পর আজ শনিবার বেছে নেওয়া হল বিকল্প ব্যবস্থা । পাওয়া যায়নি বিশেষ ট্রেন তাই বিকল্প পথ হিসেবে উঠে এল বাসযাত্রা । আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লিতে রয়েছে তৃণমূলের কর্মসূচী । ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায় করতে এমনই এক ধরনা কর্মসূচীর কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই মতো বিশেষ ট্রেনের আবেদন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে । শুক্রবার রেল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, খারিজ করা হয়েছে সেই আবেদন ।
শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন দু’দিনের মধ্যেই জব কার্ড হল্ডারদের নিয়ে দিল্লি যাত্রার বিকল্প ব্যবস্থা করা হবে । সেই মতো বাসে করে দিল্লি যাওয়ার কথা ঘোষণা করা হল শনিবার । শেষ মুহূর্তে ট্রেন বাতিল করার পর এবার বাসেই ‘মিশন দিল্লি’ তৃণমূলের! রয়েছেন পাঁচ হাজারেরও বেশি জব কার্ড হোল্ডার । ইতিমধ্যেই ৫০টি বাস এসে পৌঁছেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে । দফায় দফায় ছাড়া হবে সেই বাস । তবে সুত্রের, খবর প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী আরও বাড়ানো হতে পাড়ে বাসের সংখ্যা ।
দিল্লি যাচ্ছেন ঘাসফুল শিবিরের মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য সহ অন্যান্য মন্ত্রী, বিধায়করা । তাঁদের সাথে যুক্ত হয়েছেন বিভিন্ন স্তরের কর্মীরাও । সুত্রের খবর, প্রতিটি বাসে থাকছেন চিকিৎসক । পাশাপাশি করা হয়েছে ওষুধের ব্যবস্থাও । অন্যদিকে অনেকেই আশঙ্কা করছেন বিজেপি শাসিত এলাকাগুলি দিয়ে যাওয়ার সময় বাধার সম্মুখীন হতে হবে তাঁদের । তাই শুক্রবারই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
সুত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, ভল্ভো সংস্থার বাসে করে প্রায় ৫০০০-এরও বেশি যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে । জব কার্ড হোল্ডারদের পাশাপাশি থাকছে তৃণমূলের বহু কর্মীরাও । আশা করা হচ্ছে রবিবারের মধ্যেই সেই বাসগুলি নিজেদের গন্তব্যে পৌঁছতে সক্ষম হবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

