ভরদুপুরে ছিনতাই এক ব্যবসায়ীর ব্যাগ

ভরদুপুরে বারুইপুর ষ্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম থেকে ছিনতাই এক ব্যবসায়ীর ব্যাগ। ব্যাগে ৭০ হাজার টাকা সহ ব্যাঙ্কের এটিএম কার্ড, প্রয়োজনীয় কাগজপত্র, দোকান ও বাইকের চাবি খোয়া গিয়েছে। ঘটনায় বারুইপুর GRPতে অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কুলতলি এলাকায় ব্যবসায়ী সুভাস নাইয়া ও তার স্ত্রী দেবলা নাইয়া বৃহস্পতিবার দোকানের মালপত্র কেনার জন্য কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বারুইপুরে ব্যাঙ্কে কাজ সারার জন্য তারা নামেন। ইতিমধ্যে শরীর খারাপ লাগে সুভাসের। তারা বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। সেইমতন বাড়ি যাওয়ার ট্রেন ধরার জন্য দুপুর দেড়টা নাগাদ বারুইপুর ষ্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে দাঁড়য়েছিলেন।

লক্ষ্মীকান্তপুরগামী ট্রেন এলে তারা যখন সেই ট্রেনে ওঠার জন্য পদক্ষেপ নেন সেইসময় তাদের ব্যাগ ছিনতাই হয়। কোনোরকমে পড়ে যাওয়া থেকে নিজেকে রক্ষা করেন। তাদের কাছে বাড়ি ফেরার টাকাও ছিল না। পুলিশের কাছ থেকে টাকা সাহায্য নিয়ে তারা বাড়ি ফেরেন। ঘটনার পর বারুইপুর GRP তে অভিযোগ জানান। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube