বিজেপি করায় মারধর, মৃত্যু বৃদ্ধার!

বৃদ্ধাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল বনগাঁতে । এই ঘটনায় ইন্ধণ দেওয়ার অভিযোগে বনগাঁ জেলা যুব তৃণমূল সভাপতির বাড়ি ঘেরাও করলেন গ্রামবাসীরা । ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী । বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার মানিকহীরা দেশপাড়ায়।

বিজেপি করার কারণে প্রতিবেশীকে গালাগালি করেন সমীর মল্লিক নামে এক যুবক । গালাগালি করাকে কেন্দ্র করে শুরু হয় বিবাদ । আর সেই বিবাদের জেরে মারধর করে খুন করা হলে এক বৃদ্ধাকে । এদিনের ঘটনায় জানা গিয়েছে মৃত বৃদ্ধার নাম কানন রায় । তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬২ বছর । স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম সমীর মল্লিক ।

বৃদ্ধাকে খুনের পিছনে মদত দিয়েছে তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি ও গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ নিরুপম রায় ও তার বাবা । এমনই এক অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল থেকে যুবনেতার বাড়ি ঘেরাও করেছে ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা । নিরুপমের গ্রেফতারির দাবি করেন তারা । ঘটনাস্থলে পৌঁছয় গাইঘাটা থানার পুলিশ।

বিক্ষোভকারীদের দাবি, নিরুপম তৃণমূলের যুব সভাপতি হওয়ার পরে এলাকায় তার প্রভাব দেখানোর চেষ্টা করে । স্থানীয়দের দাবি, সমীর মল্লিক নামে ওই যুবক গতকাল রাতে বাড়ি ফেরার সময় প্রতিবেশী জয়ন্ত রায় ও তার স্ত্রীকে উদ্দেশ্য করে গালাগালি করে প্রতিবাদ করতে গেলে তাদেরকে মারধর শুরু করে । মারামারি ঠেকাতে এলে জয়ন্ত রায়ের মা কানন দেবীর উপর চড়াও হয় সমীর । তাকে মাথায় বাড়ি মারে বলে অভিযোগ আনা হয় । কানন দেবীকে বাঁচাতে আসলে তার বৌমাকেও মারধর করা হয় বলে অভিযোগ । আহত অবস্থায় কানন দেবীকে স্থানীয়রা উদ্ধার করে চাদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । পরবর্তীতে তাঁকে বারাসত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন । তর পর থেকে এলাকায় ক্ষোভ জমতে শুরু করে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমিরকে রাতেই গ্রেফতার করা হয়েছে। যদিও এই বিষয়ে মৃত কানন রায়ের ছেলে জয়ন্ত রায় দাবি করেছেন তারা বিজেপি করেন এবং সমীর মল্লিক তৃণমূল কংগ্রেসের সমর্থক । বিজেপি করেন বলেই তাকে উদ্দেশ্য করে গতকাল গালাগালি করেছে সমীর । তা নিয়েই গন্ডগোলের সূত্রপাত । সমীর মল্লিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি ও তার স্ত্রী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube