লোকালয়ে জল, ঘরছাড়া স্থানীয়রা!

একটানা বৃষ্টির জেরে বালুরঘাটে আত্রেয়ী নদী লাগোয়া লোকালয়ে জল ঢুকে পড়ায় বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন বাসিন্দারা । গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে দক্ষিণ দিনাজপুরের নদী গুলিrর জলস্তর বৃদ্ধি পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ।

বালুরঘাটের আত্রেয়ী কলোনী এলাকার বাড়িগুলিতে জল ঢুকে পড়েছে । দুর্গত মানুষরা ঘরের জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। আত্রেয়ী কলোনীর বাসিন্দাদের অধিকাংশই পুরসভার সাফাই কর্মী। ফি-বছর বন্যাপরিস্থিতির সামনাকারী এই এলাকার বাসিন্দাদের প্রত্যেকেই পুরসভা ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।

গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে দক্ষিণ দিনাজপুরের আত্রেয়ীর পাশাপাশি জল বেড়েছে অপর দুই বড় নদী টাঙ্গন ও পুনর্ভবারও। রবিবারই টাঙ্গন নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় কুশমন্ডি ব্লকের ঢাকঢোল সহ কয়েকটি এলাকায় বাঁধ ভেঙে গেছে। অন্যদিকে আজ, সোমবার পূর্ণভবা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। যদিও আত্রেয়ী নদীর জল এখনও বেড়ে চললেও বিপদ সীমা অতিক্রম করেনি বলেই খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube