চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের হাতে হেনস্থার শিকার রোগীর পরিবার!

জলপাইগুড়িঃ সন্তানকে ডাক্তার দেখিয়ে হাসপাতালের প্রেসক্রিপশনে উল্লেখ ঔষধ চাইতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন দায়িত্বে থাকা কর্মী ।সন্তানকে ডাক্তার দেখাতে এসে কর্তব্যরত চিকিৎসক ও কর্মীদের হাতে হেনস্থার শিকার শিশুর বাবা-মা । ভাইরাল হয়ে যায় সেই ভিডিও । বুধবার রাতে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে ঘটে এমনই এক ঘটনা ।সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় হেনস্থার ভিডিও ।

এদিন চার বছরের অসুস্থ কন্যা সন্তানের বাবা-মায়ের উপর চড়াও হয়ে তাঁদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি । ওঠে এমনই অভিযোগ চিকিৎসকদের বিরুদ্ধে । ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে দুই চিকিৎসকের সঙ্গে বাদানুবাদ হয় ওই শিশুর বাবা মায়ের সঙ্গে, দুই হাত ধরে টেনে হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়ার ছবি দেখা যায় ভিডিওতে ।

বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে । ধূপগুড়ি ব্লকের মল্লিকশোভা এলাকার বাসিন্দা প্রশান্ত রায় ও তার স্ত্রী মিলে অসুস্থ কন্যা সন্তানকে ডাক্তার দেখাতে হাসপাতালে আসেন । কর্তব্যরত চিকিৎসক ডা: সাধন সরকার ওষুধ লিখে দেন । অভিযোগ ওঠে সেই ওষুধ ইমার্জেন্সিতে পাওয়া যাবে না, বাইরে থেকে কিনতে হবে; এ কথা জানান কর্তব্যরত নার্স ।

এরপর প্রশান্ত রায় চিকিৎসকের কাছে জানতে চান কেন ওষুধ পাওয়া যাবে না । এরপর কর্তব্যরত চিকিৎসক প্রশান্ত রায় এবং তার স্ত্রীকে ধমক দেন তাঁরা । একই সঙ্গে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা । প্রশান্ত রায় এবং তার স্ত্রীর অভিযোগ, এরপর দু’জন চিকিৎসক তাদের ধাক্কা মেরে ভেতরে নিয়ে গিয়ে তাদের হেনস্থা করেন । খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ধুপগুড়ি থানার পুলিশ । পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । যদিও এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকদের কাছে মুখ খুলতে নারাজ । যদিও ওই শিশুর পরিবারের তরফে এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি ।

ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর চক্রবর্তী বলেন, ঘটনা শুরু হতেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে ফোন করার চেষ্টা করেছিলেন; কিন্তু ফোনে তাঁকে পাওয়া যায়নি এদিন । পরে হাসপাতালের গ্রুপ ডি কর্মী ফোন করে জানান অনেক রোগীর পরিবারের লোকজন ভিড় করছে তাতে ডিউটি করতে ভয় হচ্ছে তাঁদের ।সেই কথা জানালে তিনি বিষয়টি আইসি-কে জানান এবং সেখানে পুলিশ পৌছায় । তবে পরে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন ঔষধ দেওয়া নেওয়া নিয়ে রোগীর পরিবার কিছু মন্তব্য করেন । তাতেই হয়তো উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে থাকতে পারে । তবে তিনি জানিয়ে দেন এই বিষয়ে কোনও অভিযোগ তাঁর কাছে আসেনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube