যাদবপুরের ঘটনার পর নড়েচড়ে বসল বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করা হলো, প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা হস্টেলের ব্যবস্থা ।২০২৩ ২৪ শিক্ষাবর্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে। হস্টেলে ঢুকতে এবং বের হতে নাম নথিভুক্তির জন্য থাকছে রেজিস্টার। ফলে বহিরাগত ও প্রাক্তনীদের হস্টেলে থাকার ব্যাপারে বিশেষ নজরদারি থাকবে। হস্টেলের প্রবেশপথে এবং বাহির পথে সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোন হোস্টেলে কোন ছাত্র রয়েছে তার তালিকা থাকবে এবং তা নোটিশ বোর্ডে রাঙিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। সোমবার অ্যন্টি র্যাগিং কমিটিকে নিয়ে বিশেষ বৈঠক রয়েছে বিশ্ববিদ্যালয়ে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

