।। স্বর্ণালী মান্না ।।
শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মরসুমের প্রথম ডার্বি । সম্মুখ সমরে দুই চিরাচরিত প্রতিদ্বন্দী, মোহনবাগান ও ইস্টবেঙ্গল । গত আটটি ডার্বিতে লাগাতার পরাজয়ের মুখে পড়লেও শনিবার নতুন উদ্দমে মাঠে নামল ইস্টবেঙ্গল । আটবারের পর কি জয়ের মুখ দেখবে ইস্টবেঙ্গল না কি জয়ের পর্ব বজায় রাখতে সক্ষম হবে মোহনবাগান? এমনই টানটান উত্তেজনা নিয়ে ভক্তদের ভিড় যুবভারতী ক্রীড়াঙ্গনে ।
খেলার প্রথমার্ধে ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামলেন প্রভসুখন, খাবরা, লালচুংনুঙ্গা, জর্ডান, মন্দার, শৌভিক, সাউল, মহেশ, নন্দ এবং সিভেরিয়ো । অপর দিকে মোহনবাগানের হয়ে খেলতে নামলেন বিশাল, আশিস, আনোয়ার, হ্যামিল, শুভাশিস, অনিরুদ্ধ, মার্টিন্স, মনবীর, বুমোস, কোলাসো এবং সাদিকু ।
প্রথম থেকেই দাপটের সঙ্গে আক্রমণ করতে শুরু করে মোহনবাগান; তবে পিছিয়ে থাকেনি ইস্টবেঙ্গলও । ভাল রকম টেক্কা দিয়েছে তারাও । ফ্রিকিক পেলেও লাভ ওঠাতে পারেনি ইস্টবেঙ্গল, জর্ডানের হেড যায় সরাসরি যায় প্রতিপক্ষের গোলকিপারের হাতে । অন্যদিকে সিভেরিয়োর শটও সামাল দেয় মোহনবাগান ।
এরপর দ্বিতীয়বার ইস্টবেঙ্গলের হয়ে নন্দ গোল করতে এলে তা আটকে দেন মোহনবাগান গোলকিপার বিশাল । তবে এর মধ্যেই লিস্টনকে ট্যাকল করতে গয়ে হলুদ কার্ড পেলেন খাবরা ।
গোটা ম্যাচে শুধু সমানে সমানে টক্করই নয় , এক গোলে নিজেদের জয় নিশ্চিত করে নিল কার্লোস কুয়াদ্রাতের লাল হলুদ বাহিনী । মোহনবাগান সুপার জায়ান্টসকে এক গলে হারিয়ে টানা আটটি হারের পর আবারও উজ্জ্বল ইমামি ইস্ট বেঙ্গলের মশাল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

