বিদ্যুৎ সরবরাহর দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভে চলল পুলিশের গুলি, মৃত ২ যুবক!

বিহারের কাটিহার জেলার বারসই ব্লকে নিয়মিত বিদ্যুৎ সরবরাহর দাবিতে বিদ্যুৎ দফতরে গ্রামবাসীদের বিক্ষোভ শুরু হয় । পরিস্থিতি সামাল দিতে পুলিশের গুলি, লাঠি চার্জ চলে । বুধবার দুপুরে এই আন্দোলন সামলাতে পুলিশের গুলিতে মৃত্যু হয় ২ যুবকের । একজনের নাম সোনু শাহ, দ্বিতীয় ব্যক্তি খুরসিদ আলম । আরও একজন পুলিশের গুলিতে জখম অবস্থায় চিকিৎসারত রয়েছে । কাটিহারের পুলিশ সুপার জিতেন্দ্র কুমার এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

স্থানীয়দের অভিযোগ গরম শুরু হওয়ার পর থেকেই বারসই এর বিভিন্ন গ্রামাঞ্চলে ও সদরে সকাল থেকে লোডশেডিং নিয়মিত ঘটনা ৷ বুধবার বিদ্যুৎ গ্রাহকরা নিয়মিত বিদ্যুৎ সরবরাহর দাবিতে, বারসইয়ের বিডিও-অফিস চত্বরে গণ অবস্থান ও বিক্ষোভ সমাবেশে সামিল হন । এই বিক্ষোভ সমাবেশের কর্মসূচি আগেই প্রশাসনের কর্তাদের লিখিত ভাবে জানানো হয়েছিল আন্দোলনকারীদের তরফে বলে দাবি ।

এই আন্দোলনকারীরা স্থানীয় বিদ্যুৎ দফতরে ভাঙচুর চালায় বলে অভিযোগ আনা হয়েছে । এরপরেই জানা যায় পুলিশ গুলি চালায় আন্দোলনকারীদের ওপর, করা হয় লাঠি চার্জও । ঘটনায় গুলিবিদ্ধ হন ৩ জন, তাদের মধ্যে ২ জন মারা গিয়েছে বলে জানা যাচ্ছে । লাঠির আঘাতে আহত হয়েছেন অনেকে । অন্যদিকে কয়েকজন পুলিশকর্মী জনতার ছোড়া ইটের ঘায়ে আহত বলে জানা গিয়েছে ।

বৃহস্পতিবার এখনও বিদ্যুৎ দফতরে ভাঙচুরের ছবি পরিষ্কার । বিদ্যুৎ দফতর লাগোয়া অনুমন্ডল অফিসের সামনের মাঠের ঘাসে গুলিবিদ্ধ আহত ব্যাক্তিদের রক্তের ছাপ এখনও পড়ে রয়েছে । নিহত সোনু মন্ডলের বাড়ি পাশেই, সুত্রের দাবি তিনি আন্দোলনে ছিলেন না । সোনুর দাদা বিদ্যুত দফতরের কর্মী । দাদাকে উদ্ধার করতে গিয়ে গুলিবিদ্ধ হয় সোনু ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube