খরা কেটেছে রূপালী শস্যের, শীঘ্রই সকলের পাতে পড়বে ইলিশ

কাকদ্বীপঃ বিগত তিন চার বছরের খরা কাটিয়ে এবার রেকর্ড পরিমাণ ইলিশ পড়তে শুরু হয়েছে মৎস্যজীবীদের জালে । গত দুই দিনে প্রায় এক হাজার টনের বেশি ইলিশ ধরা পড়েছে বলে দাবি মৎস্যজীবীদের ।

এই মুহূর্তে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমার বিভিন্ন মাছ ঘাটগুলিতে ব্যস্ততা উঠেছে চরমে । প্রতিটি ট্রলার সমুদ্র থেকে প্রায় চল্লিশ থেকে  পঞ্চাশ ক্রেট করে ইলিশ মাছ নিয়ে আসছে । সেই মাছগুলি মাপেও যথেষ্ট বড় বলেই দাবি করেছেন মৎস্যজীবীরা । ফলে আগামী দু-একদিনের মধ্যেই এই মাছ সমস্ত বাজারে চলে আসবে । দামও এক ধাক্কায় অনেকেটাই কমবে বলে দাবি মৎস্যজীবীদের । ফলে গত কয়েক বছরে অতিরিক্ত দামের জন্য যারা ইলিশ ভাপা, সর্ষে ইলিশ সহ নানা ধরনের মুখরোচক পদের স্বাদ গ্রহণ করতে পারেন নি, তাঁরা এবার আশায় বুক বাঁধতেই পারেন । 

মৎস্যজীবী ইউনিয়নগুলির তরফে জানানো হয়েছে গত চার বছর পর এত পরিমাণ ইলিশের দেখা মিলেছে এবার । তাই দীর্ঘদিন পরে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটেছে । রেকর্ড পরিমাণ মাছ আসার সম্ভাবনাও তৈরি হয়েছে । বাজারে যা চাহিদা রয়েছে সেই চাহিদা মত পর্যাপ্ত ইলিশের যোগান দেওয়া সম্ভব হবে বলেই দাবি তাঁদের ।

উপরন্তু, দামও মধ্যবিত্তের নাগালে চলে আসবে বলে জানালেন সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র । গত কয়েক বছর পরপর ক্ষতির শিকার হয়েছেন মৎস্যজীবীরা । বারে বারে সমুদ্রে ইলিশের খোঁজে গিয়েও খালি হাতেই ফিরতে হয়েছিল তাঁদের । কিন্তু এবার ভাগ্যের চাকা ঘুরেছে । প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় এবার লাভের মুখ দেখতে পারবেন বলেই আশা তাঁদের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube